eagle pakhi
Newbie
****** এস এম এস ******
ভেবেছিলাম তুমি পড়বে,অনেক কষ্টে তোমার মোবাইল নম্বরটা যোগার করে এস এম এসেউড়িয়ে দিয়েছিলাম কথাটা .. তার পর থেকেই আমার প্রতিক্ষা শুরু,স্কুল যাওয়ার পথে একবার আবার ছুটির সময় । তোমার কোনো
ভাবান্তরই নেই বন্ধুদের সাথে দু বিনুনি দুলিয়ে হাসি মস্করাতে মশগুল হয়ে স্কুলে যাও, আবার
ফিরে আসো, বুঝতেই পারিনা ওটা তুমি পড়লে কিনা i তুমি জানো না কত কল্পনার রঙ্গে রঙিন হয়ে আছো আমার মনে, তোমার কথা ভাবলেই সন্ধ্যা বেলার জুঁই ফুলের গন্ধে ভরে যায় মন i
তোমার কত রকম ভঙ্গীর ছবিতে ছবিতে
ভরে আছে আমার মনের এলবাম, যা কিনা আমি আমার কল্পনার হাই পিক্সেল ক্যামেরায় ধরে রেখেছি।আর প্রত্যেকটা ছবিতে তুমি মিষ্টি মিষ্টি হেসে আমার দিকে তাকিয়ে আছো আর বলছো, দুষ্টুমি কোরোনা যেন ,আমিতো আছি তোমার মনে। এই ভাবে ধীরেধীরে একটা একটা করে দিন
চলে যায়, আমার কেমন যেন অভ্যেস হয়ে গেছে তোমার স্কুল যাওয়া আসার পথের ধারে অপেক্ষা করে থাকার .।অবশেষে এক দিন আমার কলকাতা ছাড়ার ডাক এলো , বেঙ্গালোরে হায়ার এডুকেসনের জন্য চলে যেতে হবে। স্টেশনে যাওয়ার সময় হয়ে গেছে, হটাৎ আমার মোবাইলে এস এম এসের টোন, খুলে দেখি আমার সেই এস , এম এসের রিপ্লাই....... "আমি থাকব
স্টেশনে তোমার জন্য "।
******

