eagle pakhi
Newbie
ধানসিঁড়ি নদীর তীরে
বনলতা সেন ইতিহাস খোঁজে ।
কত পাহাড় , কত পর্বত ,কত
মরু প্রান্তর ঘুরে , ক্লান্ত হয়ে
বসে ছিলাম ধানসিঁড়ি নদীর পাড়ে,
কাছে এসে সুধায় বনলতা সেন
তোমাকেই খুঁজছিলাম , এত দিন
কোথায় ছিলে ? আমি বললাম
আমিও যে তোমাকেই খুঁজে ফিরেছি
সারা পৃথিবীর ইতিহাসের পাতায়,
পাইনি তোমাকে খুঁজে , কত লতা
পাতা গুল্ম গাছের পাতায় ইতিহাস
ঢাকা পরে গিয়েছে । তাও আমি
খুঁজে চলেছি দুটো পাখীর নীড়ের
মত চোখ,যা হারিয়ে ফেলেছিলাম
অনেক মনের ভীড়ে আর ঠিকানাটাও
উড়ে গেছে ঝরা পাতাদের সাথে ।
কবির কল্পনা ইতিহাস গড়ে , স্বপ্ন
তবু আসে, যদি দেখা হয়ে যায়
কোনো ঝড়ের রাতে ঝরা পাতাদের
ঠিকানায় সেই দুটি পাখির নীড়ের
মত চোখের সাথে ।
আজ এতো দিন পরে ক্লান্ত শ্রান্ত
আমি খুঁজে পেয়েছি তোমাকে
ধানসিঁড়ি নদীর তীরে । তাইতো
আজ তুমি নাটোরের বনলতা সেন
পাখীর নীড়ের মত চোখ দুটো তুলে
আমাকে সুধাও , বসে আছি তোমার
জন্য , এত দিন কোথায় ছিলে ? .........
বনলতা সেন ইতিহাস খোঁজে ।
কত পাহাড় , কত পর্বত ,কত
মরু প্রান্তর ঘুরে , ক্লান্ত হয়ে
বসে ছিলাম ধানসিঁড়ি নদীর পাড়ে,
কাছে এসে সুধায় বনলতা সেন
তোমাকেই খুঁজছিলাম , এত দিন
কোথায় ছিলে ? আমি বললাম
আমিও যে তোমাকেই খুঁজে ফিরেছি
সারা পৃথিবীর ইতিহাসের পাতায়,
পাইনি তোমাকে খুঁজে , কত লতা
পাতা গুল্ম গাছের পাতায় ইতিহাস
ঢাকা পরে গিয়েছে । তাও আমি
খুঁজে চলেছি দুটো পাখীর নীড়ের
মত চোখ,যা হারিয়ে ফেলেছিলাম
অনেক মনের ভীড়ে আর ঠিকানাটাও
উড়ে গেছে ঝরা পাতাদের সাথে ।
কবির কল্পনা ইতিহাস গড়ে , স্বপ্ন
তবু আসে, যদি দেখা হয়ে যায়
কোনো ঝড়ের রাতে ঝরা পাতাদের
ঠিকানায় সেই দুটি পাখির নীড়ের
মত চোখের সাথে ।
আজ এতো দিন পরে ক্লান্ত শ্রান্ত
আমি খুঁজে পেয়েছি তোমাকে
ধানসিঁড়ি নদীর তীরে । তাইতো
আজ তুমি নাটোরের বনলতা সেন
পাখীর নীড়ের মত চোখ দুটো তুলে
আমাকে সুধাও , বসে আছি তোমার
জন্য , এত দিন কোথায় ছিলে ? .........
