• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

গন্ধরাজ

eagle pakhi

Active Ranker
** হারিয়ে যাওয়া গন্ধরাজ ** *
## ##

সময়ের গর্ভে নিহিত স্বপ্ন গুলোর হাহাকার ফিরেফিরে দেখতে চায় অতীত যা সময়ের সাথেই লীন হয়ে গেছে,যা ফিরে আসে না কোনো দিন ।
নদীর জল সাগরে মিশে গেলে যেমন সে আর ফিরতে পারে না পাহাড়ে তার উৎসে ঠিক তেমনি । অতীতের তাজা স্মৃতি কল্পনায় ফিরে আসে বারেবারে, কিন্তু পুরনো স্মৃতি সময়ের সাথেসাথে হারিয়ে যায় , কল্পনাও আর খুঁজে পায় না তাকে ।
তবু মনে পরে কিশোর বয়েসে দাড়িয়ে থাকতাম বিকেলে রাস্তার ধারে কখন তুমি দুই বিনুনি দুলিয়ে বন্ধুদের সাথে নাচের ক্লাসে যাবে , তোমাকে একবার দেখতে পাবো । মনে পরে যায় তোমার নাচের ক্লসের পাশে একটি বাড়ির রকে আমরা তিন বন্ধু বসে থাকতাম বন্ধুর বাগানে ফোটা পাতা সহ গন্ধরাজ ফুল হাতে নিয়ে , আমরা জানতাম
তুমি গন্ধরাজ ফুল ভালবাস । তুমি আমাদের পাশ দিয়ে যেতেযেতে হটাত ছোঁ মেরে এক জনের হাত থেকে ফুল নিয়ে মিষ্টি হেসে দৌড়ে চলে যেতে তোমার বন্ধুদের কাছে । তুমি জানতে না যার হাত থেকে তুমি ফুলটা নিতে তাকে দেখলে তখন মনে
হতো হাতের মুঠোয় ও যেন আকাশ পেয়ে গেছে, প্রকৃতির বসন্ত ফুটে উঠেছে ওর চোখে মুখে আর আমাদের হৃদয় থেকে ফোঁটাফোঁটা রক্ত সাদা গন্ধরাজকে করে তুলতো লাল i কোনো কোনো দিন আমিও পেয়েছি ছোঁয়া তোমার বাসন্তি
হাতে গন্ধরাজের অঞ্জলি দিয়ে । তারপর সময়ের সাথেসাথে গঙ্গা দিয়ে কত জল বয়ে গেলো , কত ভালো লাগা ভালবাসা কত নতুন নতুন স্মৃতি জীবনের পাতা ভরিয়ে দিলো.... হারিয়ে গেলো কিশোর মনের সেই তুমি, তোমার নাচের ক্লাস আর গন্ধরাজ ফুল।
আজ বারবার তোমার কথা মনে পরে যাচ্ছে । তুমি কিন্তু কারুর একার ছিলে না, আমাদের তিন বন্ধুর মনের মানসী ছিলে তুমি।
সময় মুছে দিতে পারেনি তোমাকে আমার মন থেকে আজো .............
 
Top