eagle pakhi
Active Ranker
&&&&
বিখ্যাত সুরকার R.D.Burmon এর গাওয়া গান " মনে পড়ে রুবী রায় "এর ওপর লেখা আমার এই কবিতা । তখন রুবী রায় কিশোরী ছিলো , কালের নিয়মে যথা সময়ে বিবাহিতা হয়ে সংসারের সমস্ত দায় দায়িত্ব শেষ করে আজ প্রৌঢ়ত্বের প্রান্তে এসে সন্ধ্যা বেলা তারায় ভরা আকাশের দিকে তাকিয়ে খোঁজে সেই কিশোরী বেলার হারিয়ে যাওয়া দিন গুলো আর সেই কিশোর ছেলেটির কথা , যে
চিঠি হাতে রোজ দাড়িয়ে থাকতো বাস স্ট্যান্ড এ শুধু একটি বার দেখার আশায় ....
আজ সব হারিয়ে গেছে ...তাই আজও ছল ছল
চোখ দুটি খুঁজে বেরায় ..সেই হারিয়ে যাওয়া অতীত কে .....
***** রুবী রায় ****
আমি সেই রুবী রায়, মনে পড়ে ?
যে কবিতার ডাক তুমি পাঠিয়েছিলে
অচেনা কৈশোরে ?
আমার ভেতরে আজও তা রয়ে গেছে, ।
তুমি শুনেছিলে এক কিশোরী নুপূর
একা কথা বলা রৌদ্র দুপুর,
সেই তুমি হারিয়ে গিয়েছিলে
এক পাতা ঝরা মরসুমে ।
কিন্তু আমি জানি ভুলে যাওয়া
ঠিকানায় তুমি আজো আছো,
প্রতিক্ষণে আমার জীবনে ।
তাই তোমাকে খোঁজার পালা
এখনো ফুরলো না ।
জীবন তুমি জানো, কল্পনার রক্তে বাঁচে,
আলেয়া বা মরীচিকা যাই বলো
স্বপ্ন তবু আসে ।
যদি জীবনে জীবন ছুঁয়ে যায় কখনো,
যদি অচেনা পথের বাঁকে দেখা হয় ?
চিনতে পারবে আমায় ?
তোমার কান্নার খাচা খুলে
তোমার স্বপ্নের জাল ভুলে
সে দিন আকাশ খুঁজেছি ।
বুঝিনি সে আকাশ ছিলো তোমার বুকে ।
তাই আজ এত দিন পরে তোমাকে খুঁজি
কোনো ঝড়ের ঠিকানায় ,
আমার জীবনের শেষ সীমানায় ।
শুধু একবার ফিরে এসো,
কিছু চাইবোনা ,
শুধু একবার তুমি বোলো……..
" ভালো আছো রুবী রায় ? "
*********

Last edited: