ANURAG19
Newbie
স্পর্শ
রোজ রোজ অত যুদ্ধের খবর পড়তে হবে না !
ওই বাঞ্চোত মর্কটের দল আমাদের জন্য কিছুই ভাবে না ।
তুমিও ভেবো না ,
দৈনিক কাগজ সরিয়ে রাখো ।
ওষ্ঠে ধরো স্নিগ্ধ শিশির ,
অধরে হানো শ্রাবণ -
যে যুদ্ধ আমায় মারতে পারেনি ,
যে যুদ্ধ আমার শরীর ছুঁতে পারেনি ,
সেই যুদ্ধের থেকেও বড়ো যুদ্ধে
আজ মরে যেতে পারি !
যদি প্রেম দাও ,
তাহলে এই কসম খেয়ে বলছি ,
এই বসন্তে আমি মরে যাবো !
বিরহকে বুকে নিয়ে আধমরা হয়ে আর কতদিন ?
শীতের শহরে স্পর্শহীন হয়ে থেকে যেতে যেতে
আর কতদিন এমন শম্বুক জন্ম কাটিয়ে যাবো ?
স্পর্শ দাও !
স্পর্শেও এক যুদ্ধ লেগে থাকে !
সেই যুদ্ধে আর্য অনার্য সবাই একদিন মরে গিয়েছে !
আমিও মরে যেতে চাই ।
কসম খেয়ে বলছি ,
যদি প্রেম দাও ,
যদি স্পর্শ দাও ,
তাহলে নিশ্চিন্ত একটা ঘুম হবে আমার শেষ আশ্রয় !
রোজ রোজ অত যুদ্ধের খবর পড়তে হবে না !
ওই বাঞ্চোত মর্কটের দল আমাদের জন্য কিছুই ভাবে না ।
তুমিও ভেবো না ,
দৈনিক কাগজ সরিয়ে রাখো ।
ওষ্ঠে ধরো স্নিগ্ধ শিশির ,
অধরে হানো শ্রাবণ -
যে যুদ্ধ আমায় মারতে পারেনি ,
যে যুদ্ধ আমার শরীর ছুঁতে পারেনি ,
সেই যুদ্ধের থেকেও বড়ো যুদ্ধে
আজ মরে যেতে পারি !
যদি প্রেম দাও ,
তাহলে এই কসম খেয়ে বলছি ,
এই বসন্তে আমি মরে যাবো !
বিরহকে বুকে নিয়ে আধমরা হয়ে আর কতদিন ?
শীতের শহরে স্পর্শহীন হয়ে থেকে যেতে যেতে
আর কতদিন এমন শম্বুক জন্ম কাটিয়ে যাবো ?
স্পর্শ দাও !
স্পর্শেও এক যুদ্ধ লেগে থাকে !
সেই যুদ্ধে আর্য অনার্য সবাই একদিন মরে গিয়েছে !
আমিও মরে যেতে চাই ।
কসম খেয়ে বলছি ,
যদি প্রেম দাও ,
যদি স্পর্শ দাও ,
তাহলে নিশ্চিন্ত একটা ঘুম হবে আমার শেষ আশ্রয় !